• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন |
  • English Version
Headline :
​চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ ডেমরা বিএনপি নেতার বিরুদ্ধে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় স্পীকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন,এলেন ভুট্টো ঝালকাঠি দুই আসনের এমপি। নলছিটিতে দুই বহুতল মার্কেট নির্মাণে নকশা প্রণয়নের কাজ শুরু নলছিটির উন্নয়নে ৮০০ কোটি টাকার পরিকল্পনা, সুগন্ধা সেতুর আশ্বাস দিলেন ড.জিয়াউদ্দিন হায়দার পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে সাত হাজার পাচঁশত পিস ইয়াবাসহ আটক (১)। কান্ডপাশা বটতলা শংকরপাশা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ ঝালকাঠিতে মন্দিরের পুরোহিত ইয়াবাসহ গ্রেফতার, এলাকায় চাঞ্চল্য রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ  কাগজে ছুটিতে থাকলে বাস্তবে ছিলেন কারাগারে নলছিটিতে মিলন হত্যা মামলার তিন আসামি ঢাকায় গ্রেফতার

নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪: মাদক-নগদ টাকা উদ্ধার

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪: মাদক-নগদ টাকা উদ্ধার
খান বশির বরিশাল
ঝালকাঠির নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট ও মাদকসহ চারজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাদক গ্রহনের সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়। জানা গেছে, রবিবার (২৫ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নলছিটিতে অবস্থিত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর ও সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ার’র নেতৃত্বে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃতরা হলেন: দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া গ্রামের মৃত আমির আলী সিকদারের ছেলে রাকিব সিকদার (৩৫), তিমিরকাঠি গ্রামের মো. জালালের ছেলে শিপন হোসেন ( ৩৭), মোহাম্মদ আলী তালুকদারের ছেলে সোহাগ তালুকদার( ৩৭), ভরতকাঠি গ্রামের মো. মোতাহার আলী সিকদারের ছেলে বশির সিকদার (৩৪)। তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ২৩ পিস ইয়াবা ট্যাবলেট, বিদেশী তামাক ১০০ গ্রাম, গাঁজা প্রস্ততকারী সরঞ্জাম, মোবাইল ফোন, তিনটি দেশি বিদেশী অস্ত্র, নগদ অর্থ, ড্রাইভিং লাইসেন্স ও ৮ টি এনআইডি কার্ড উদ্ধার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category