• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন |
  • English Version
Headline :
মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে বিআইডব্লিউটিএ’র প্রকৌশলীর তীব্র প্রতিবাদ: থানায় পরপর দুটি অভিযোগ নদী খননে দৃশ্যমান সাফল্য: কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএর প্রকৌশলী মামুন কিশোরীর মৃত্যুর জেরে উত্তপ্ত মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতাল: ধাওয়া-পাল্টাধাওয়া কমিটি বিলুপ্তির নেপথ্য কারণ ও ঢাকা উত্তর বিএনপির নেতৃত্বে আসার দৌড়ে এগিয়ে যারা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সরকারের সবুজ সিগন্যালে সক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী সিরাজদিখানের ভবানীপুরে মাওলানা মনির ও তাঁর পরিবারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা নারীদের ব্ল্যাকমেইল ও চাকরির প্রলোভন: সচিবালয়ের ফটোকপি ম্যান মিজানের যত অপকর্ম! সালমান দ্য ব্রাউন ফিশ এমনিতেই ঘোলা জলের মাছ: মেঘনা আলম পর্দার আড়ালের মাদক সাম্রাজ্য ও মানি লন্ডারিং সিন্ডিকেট: উত্তরাধিকার নেটওয়ার্কে যার নিয়ন্ত্রণ ধর্মীয় লেবাসধারী ভণ্ডদের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, দাড়ি-টুপির বিরুদ্ধে নয়: রবিউল ইসলাম নয়ন

নলছিটির উন্নয়নে ৮০০ কোটি টাকার পরিকল্পনা, সুগন্ধা সেতুর আশ্বাস দিলেন ড.জিয়াউদ্দিন হায়দার

Reporter Name / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
Oplus_16908288

নলছিটির উন্নয়নে ৮০০ কোটি টাকার পরিকল্পনা, সুগন্ধা সেতুর আশ্বাস দিলেন ড.জিয়াউদ্দিন হায়দার

খান বশির | নলছিটি, ঝালকাঠি

ঝালকাঠি জেলার উন্নয়নকে ত্বরান্বিত করতে প্রায় ৮০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, এ উন্নয়ন পরিকল্পনায় নলছিটি উপজেলাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং নলছিটি-ঝালকাঠি যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে সুগন্ধা নদীর ওপর একটি সেতু নির্মাণের উদ্যোগ অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে তিনি ১৬ জুলাইকে বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে উল্লেখ করে বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ অসংখ্য মানুষ আত্মত্যাগ করেছেন। তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, ঝালকাঠি দীর্ঘদিন ধরে উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এ অবস্থার পরিবর্তনে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে নলছিটির যোগাযোগ, অবকাঠামো ও জনসেবার মানোন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। সুগন্ধা নদীর ওপর সেতু নির্মিত হলে নলছিটি ও ঝালকাঠির মানুষের যাতায়াত সহজ হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। আমাদের প্রতিশোধ হবে উন্নয়ন, সুশাসন এবং মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে।

সভা শুরুর আগে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন ড. জিয়াউদ্দিন হায়দার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল মন্টু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রিজভী আহমেদ সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category