• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন |
  • English Version
Headline :
​চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ ডেমরা বিএনপি নেতার বিরুদ্ধে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় স্পীকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন,এলেন ভুট্টো ঝালকাঠি দুই আসনের এমপি। নলছিটিতে দুই বহুতল মার্কেট নির্মাণে নকশা প্রণয়নের কাজ শুরু নলছিটির উন্নয়নে ৮০০ কোটি টাকার পরিকল্পনা, সুগন্ধা সেতুর আশ্বাস দিলেন ড.জিয়াউদ্দিন হায়দার পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে সাত হাজার পাচঁশত পিস ইয়াবাসহ আটক (১)। কান্ডপাশা বটতলা শংকরপাশা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ ঝালকাঠিতে মন্দিরের পুরোহিত ইয়াবাসহ গ্রেফতার, এলাকায় চাঞ্চল্য রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ  কাগজে ছুটিতে থাকলে বাস্তবে ছিলেন কারাগারে নলছিটিতে মিলন হত্যা মামলার তিন আসামি ঢাকায় গ্রেফতার

মাইকিং করে ২ হাজার টাকা কেজি বিক্রি: মঠবাড়িয়ায় ২০ মন ওজনের বিলুপ্তপ্রায় খটক মাছ জব্দ, মাটি চাপা

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

মাইকিং করে ২ হাজার টাকা কেজি বিক্রি: মঠবাড়িয়ায় ২০ মন ওজনের বিলুপ্তপ্রায় খটক মাছ জব্দ, মাটি চাপা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: বঙ্গোপসাগরের নিকটবর্তী কাঁঠালিয়া উপজেলার জেলেদের জালে ধরা পড়ে প্রায় ২০ মন ওজনের বিলুপ্তপ্রায় খটক মাছ (করাতি হাঙর)। মঙ্গলবার ভোরে আমুয়া মৎস্য বন্দরে মাছটি ওঠার পর মঠবাড়িয়ার মাছ ব্যবসায়ী মো. হোসেন শরীফ জেলেদের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকায় এটি কিনে নেন।

পরদিন বুধবার সকালে মঠবাড়িয়া মাছ বাজারে মাছটি কেটে প্রতি কেজি ২ হাজার টাকা দরে বিক্রি করা শুরু হয়। এর আগে ইঞ্জিনচালিত ভ্যানে করে শহরের বিভিন্ন স্থানে মাছটি প্রদর্শন ও মাইকিং করা হলে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয় এবং শত শত মানুষ মাছটি দেখতে ও কিনতে বাজারে ভিড় করেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বন বিভাগ অভিযান চালিয়ে মাছটি জব্দ করে। পরে হারপিক ঢেলে মাছটি মাটি চাপা দেওয়া হয় এবং পরীক্ষার জন্য কিছু অংশ ল্যাবে পাঠানো হয়েছে। অভিযানের সময় মাছ বিক্রেতা পালিয়ে যান।

মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ জানান, বিলুপ্তপ্রায় মাছ বিক্রির খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মাছটি জব্দ করা হয়েছে।
বাগেরহাট বিভাগীয় বন কর্মকর্তা শাহীন হোসেন জানান, জব্দ করা মাছটি নষ্ট করে মাটি চাপা দেওয়া হয়েছে এবং পরীক্ষার জন্য নমুনা ল্যাবে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category