মাইকিং করে ২ হাজার টাকা কেজি বিক্রি: মঠবাড়িয়ায় ২০ মন ওজনের বিলুপ্তপ্রায় খটক মাছ জব্দ, মাটি চাপা
Reporter Name
/ ১৫
Time View
Update :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Share
মাইকিং করে ২ হাজার টাকা কেজি বিক্রি: মঠবাড়িয়ায় ২০ মন ওজনের বিলুপ্তপ্রায় খটক মাছ জব্দ, মাটি চাপা
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: বঙ্গোপসাগরের নিকটবর্তী কাঁঠালিয়া উপজেলার জেলেদের জালে ধরা পড়ে প্রায় ২০ মন ওজনের বিলুপ্তপ্রায় খটক মাছ (করাতি হাঙর)। মঙ্গলবার ভোরে আমুয়া মৎস্য বন্দরে মাছটি ওঠার পর মঠবাড়িয়ার মাছ ব্যবসায়ী মো. হোসেন শরীফ জেলেদের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকায় এটি কিনে নেন।
পরদিন বুধবার সকালে মঠবাড়িয়া মাছ বাজারে মাছটি কেটে প্রতি কেজি ২ হাজার টাকা দরে বিক্রি করা শুরু হয়। এর আগে ইঞ্জিনচালিত ভ্যানে করে শহরের বিভিন্ন স্থানে মাছটি প্রদর্শন ও মাইকিং করা হলে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয় এবং শত শত মানুষ মাছটি দেখতে ও কিনতে বাজারে ভিড় করেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বন বিভাগ অভিযান চালিয়ে মাছটি জব্দ করে। পরে হারপিক ঢেলে মাছটি মাটি চাপা দেওয়া হয় এবং পরীক্ষার জন্য কিছু অংশ ল্যাবে পাঠানো হয়েছে। অভিযানের সময় মাছ বিক্রেতা পালিয়ে যান।
মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ জানান, বিলুপ্তপ্রায় মাছ বিক্রির খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মাছটি জব্দ করা হয়েছে। বাগেরহাট বিভাগীয় বন কর্মকর্তা শাহীন হোসেন জানান, জব্দ করা মাছটি নষ্ট করে মাটি চাপা দেওয়া হয়েছে এবং পরীক্ষার জন্য নমুনা ল্যাবে পাঠানো হয়েছে।