• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন |
  • English Version
Headline :
​চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ ডেমরা বিএনপি নেতার বিরুদ্ধে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় স্পীকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন,এলেন ভুট্টো ঝালকাঠি দুই আসনের এমপি। নলছিটিতে দুই বহুতল মার্কেট নির্মাণে নকশা প্রণয়নের কাজ শুরু নলছিটির উন্নয়নে ৮০০ কোটি টাকার পরিকল্পনা, সুগন্ধা সেতুর আশ্বাস দিলেন ড.জিয়াউদ্দিন হায়দার পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে সাত হাজার পাচঁশত পিস ইয়াবাসহ আটক (১)। কান্ডপাশা বটতলা শংকরপাশা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ ঝালকাঠিতে মন্দিরের পুরোহিত ইয়াবাসহ গ্রেফতার, এলাকায় চাঞ্চল্য রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ  কাগজে ছুটিতে থাকলে বাস্তবে ছিলেন কারাগারে নলছিটিতে মিলন হত্যা মামলার তিন আসামি ঢাকায় গ্রেফতার

নলছিটিতে ২১ ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name / ৮ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

 

নলছিটিতে ২১ ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে নলছিটিতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, নলছিটি।
সভায় সভাপতিত্ব করেন নলছিটি উপজেলার নির্বাহী অফিসার জনাব মো. জোবায়ের হাবিব। তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি আমাদের জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও শোকাবহ দিন। ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষায় কথা বলার অধিকার। দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করতে সকল দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, প্রভাতফেরি, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া দিবসটি শান্তিপূর্ণভাবে পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক প্রস্তুতির বিষয়েও আলোচনা করা হয়। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, সকল কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category