• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন |
  • English Version
Headline :
মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে বিআইডব্লিউটিএ’র প্রকৌশলীর তীব্র প্রতিবাদ: থানায় পরপর দুটি অভিযোগ নদী খননে দৃশ্যমান সাফল্য: কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএর প্রকৌশলী মামুন কিশোরীর মৃত্যুর জেরে উত্তপ্ত মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতাল: ধাওয়া-পাল্টাধাওয়া কমিটি বিলুপ্তির নেপথ্য কারণ ও ঢাকা উত্তর বিএনপির নেতৃত্বে আসার দৌড়ে এগিয়ে যারা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সরকারের সবুজ সিগন্যালে সক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী সিরাজদিখানের ভবানীপুরে মাওলানা মনির ও তাঁর পরিবারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা নারীদের ব্ল্যাকমেইল ও চাকরির প্রলোভন: সচিবালয়ের ফটোকপি ম্যান মিজানের যত অপকর্ম! সালমান দ্য ব্রাউন ফিশ এমনিতেই ঘোলা জলের মাছ: মেঘনা আলম পর্দার আড়ালের মাদক সাম্রাজ্য ও মানি লন্ডারিং সিন্ডিকেট: উত্তরাধিকার নেটওয়ার্কে যার নিয়ন্ত্রণ ধর্মীয় লেবাসধারী ভণ্ডদের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, দাড়ি-টুপির বিরুদ্ধে নয়: রবিউল ইসলাম নয়ন

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও গোপন বৈঠক: আড়ালে থেকে আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় সাংবাদিক ধ্রুব

বিশেষ প্রতিনিধি; / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

(পর্ব-১)
অনুসন্ধানী প্রতিবেদন:
স্বৈরাচার ​সরকার পতনের পরও ছদ্মবেশে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন—ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের নিয়ে রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁয় গোপন বৈঠক এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আওয়ামী পন্থী ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য গোলাম মুজতবা ধ্রুবর।

অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে যুক্ত থাকা এই সাংবাদিকের বিরুদ্ধে জুলাই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে এবং স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে বিতর্কিত ভূমিকা পালন করছেন বলেও জানা যায়।

গগ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে গোলাম মুজতবা ধ্রুব আওয়ামীপন্থী ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তৎকালীন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পক্ষে এবং ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী পন্থী সাংবাদিকদের বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধনে তিনি অংশ নিয়ে সরাসরি নেতৃত্ব দেন এবং বক্তব্য রাখেন। সাধারণ শিক্ষার্থী ও আন্দোলনকারীদের একাংশের মতে, সরাসরি সহিংসতায় অংশ না নিলেও তিনি অন্তরালে থেকে স্বৈরাচার হাসিনা সরকারের পক্ষে অবস্থান নেন এবং ইন্ধন দাতা হিসেবে ভূমিকা পালন করেন।

তৎকালীন সময়ে আওয়ামী লীগের অনুসারী সাংবাদিক ফোরামের নেতৃত্বে থাকার কারণে তার ভূমিকা সরকারের প্রতি সহানুভূতিশীল ছিল। গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র-জনতার তীব্র ক্ষোভের মুখে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রবেশের ওপর যে ৫ জন সাংবাদিকের নিষেধাজ্ঞা জারি করা হয়, গোলাম মুজতবা ধ্রুব তাদের মধ্যে অন্যতম।

পাশাপাশি জাতীয় প্রেস ক্লাব থেকে তার সদস্যপদও স্থগিত বা বাতিল করা হয়। অভিযোগ রয়েছে, স্বৈরাচার গণহত্যাকারী শেখ হাসিনা সরকারের এই কট্টর সমর্থক সাংবাদিক বর্তমানেও বহাল তবিয়তে থেকে ছদ্মবেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে নানা কার্যক্রম পরিচালনা করছেন।

দেশের বর্তমান পরিস্থিতিতে অস্থিতিশীলতা তৈরি, নৈরাজ্য, বিশৃঙ্খলা এবং বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে বলে গুঞ্জন রয়েছে। সূত্রে আরও জানা যায়, রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁয় নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের একত্রিত করে তিনি গোপন বৈঠক করছেন এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। চলবে..!

বিস্তারিত আসছে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category